বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৫:৫০

ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা আমার

--- কুদ্দুস আখন্দ রোকন

আব্দুল্লাহ আল মামুন।।
ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা আমার
মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, প্রশাসনিক কর্মকর্তা

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসার কথা জানিয়েছেন ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন। তিনি বলেন, ছোটবেলা থেকেই কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনা দলের প্রতি আমার গভীর অনুরাগ তৈরি হয়। পরবর্তীতে ট্রাভেজ, বাতিস্তুতা সহ আর্জেন্টিনার অনেক তারকা ফুটবলারের নৈপুণ্য তাঁকে মুগ্ধ করেছে। তাঁদের খেলার সৌন্দর্য, দলীয় ঐক্য এবং আক্রমণাত্মক ফুটবল তাঁকে বরাবরই আকৃষ্ট করেছে।

রোকন বলেন, বর্তমান সময়ে লিওয়েন মেসির জাদুকরি পায়ের ছোঁয়া, অসাধারণ নেতৃত্ব এবং মাঠের ছন্দ বিশ্ব ফুটবলকে আরও আনন্দময় করে তুলেছে। মেসির উপস্থিতি আর্জেন্টিনা দলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে তিনি মনে করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার বিশ্বাস আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে। দলটির প্রতি আমার আস্থা ও ভালোবাসা অনেক গভীর। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা তাদের সেরাটা উপহার দেবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।”

ফুটবলপ্রেমী কুদ্দুস আখন্দ রোকনের মতে, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, বরং কোটি কোটি সমর্থকের আবেগ, ভালোবাসা ও স্বপ্নের প্রতীক। তাই তিনি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপেও প্রিয় দলের সাফল্যের ব্যাপারে ভীষণ আশাবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়