রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ মে ২০২৬, ২২:০৭

নতুন কুঁড়ি স্পোর্টস্'-২০২৬-এর উদ্বোধনে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে

: শিক্ষামন্ত্রী

মো. মিজানুর রহমান
খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে

'

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতেও শুরু হলো 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬'।

শনিবার (২ মে ২০২৬) বিকেলে সিলেট স্টেডিয়াম থেকে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর চাঁদপুর স্টেডিয়ামের আয়োজন

উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে স্থানীয় এমপিগণ, ক্রীড়াবিদ, সংগঠক এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট স্টেডিয়ামের পাশাপাশি চাঁদপুর জেলা স্টেডিয়ামেও

কিশোর-কিশোরী বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা এবং অতিথিবৃন্দ ও ক্রীড়া সংশ্লিষ্ট অংশীজন ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিলো। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। তবুও 'নতুন কুঁড়ি স্পোর্টস্' চাঁদপুরের উদ্বোধনী পর্ব থেমে থাকেনি। বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামীদিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে সেই প্রত্যাশা রইলো।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালচারের মাধ্যমে এভাবে সারাদেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে আসছিলো। আজকে তাঁরই জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারাদেশে মেধাবীদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন। বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেনো আগামীদিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যাতে বিশ্বমানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা আনন্দের মধ্যে শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে তাদের জীবনযাপন এবং শারীরিক উন্নতি সাধন করবে। এজন্যেই তিনি দেশব্যাপী 'নতুন কুঁড়ি স্পোর্টস্'-এর এই অনুষ্ঠান শুরু করেছেন।

তিনি বলেন, আমরা দেখেছি বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিলো। তারা মাদকাসক্ত হয়েছিলো। ফ্যাসিস্ট সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আজকে প্রধানমন্ত্রী আনন্দের মধ্য দিয়ে শিক্ষা ও খেলাধুলার মধ্য দিয়ে তাদের

জীবনযাপন উন্নত করার জন্যে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করেছেন। এই কর্মসূচির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো।

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এমএ হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা ও চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।

বক্তব্যশেষে মন্ত্রী বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস্-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে করমর্দন করেন মন্ত্রী ও এমপিগণ। এ সময় স্টেডিয়ামের গ্যালারিতে প্রচুর দর্শক সমাগম হয়। বৃষ্টি উপেক্ষা করে তারা এই ক্রীড়া উৎসবের উদ্বোধনী পর্ব উপভোগ করেন। সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড়, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস্ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগের কারণে এ অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংযুক্ত হতে পারেনি।

চাঁদপুর ভেন্যুর উদ্বোধনীর পূর্বে ফুটবল ইভেন্টে অংশ নেয় মতলব উত্তর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা। খেলায় ফরিদগঞ্জ উপজেলা ১-০ গোলে জয়লাভ করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচি ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। আশির দশকের বহুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র সফলতার ধারাবাহিকতায় আগামী দিনের খেলোয়াড় তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’কে দেখা হচ্ছে। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভার্চুয়ালি সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতে উপস্থিত হাজারো প্রতিযোগীর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন যাত্রার শুভ সূচনা করেন।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। একইসাথে দলগত চেতনা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ বৃদ্ধিতেও খেলাধুলা সহায়তা করে।

মেগা এই ক্রীড়া আয়োজনে ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। প্রতিযোগিতায় শিশু-কিশোররা তাদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়