প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:৪৫
শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী এস এম বাকের খন্দকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা প্রতিনিয়ত মাঠ চষে বেড়াচ্ছেন, বিনিময় করছেন শুভেচ্ছা ও দোয়া।
শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিলেও স্থানীয় জনমত জরিপ ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা এস এম বাকের খন্দকার। ইউনিয়নের প্রবীণ ব্যক্তিত্ব থেকে শুরু করে তরুণ ও সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রে রয়েছেন এই হেভিওয়েট প্রার্থী।
স্থানীয় ভোটাররা জানান, এস এম বাকের খন্দকার দীর্ঘদিন ধরে পারিবারিক ঐতিহ্য বজায় রেখে জনসেবায় আত্মনিয়োগ করেছেন। জনপ্রতিনিধি না হয়েও তিনি সব সময় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে করোনাকালীন সংকটে তিনি বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিয়েছেন।
সাধারণ ভোটারদের মতে, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে এস এম বাকের খন্দকার নির্বাচিত হলে ইউনিয়নে সরকারি নানা সুবিধা ও সেবার পাশাপাশি মানুষ ব্যক্তিগতভাবেও উপকৃত হবেন। আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শাহমাহমুদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।








