মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২০:৫৬

মতলবে শ্বশুরবাড়ি থেকে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মতলব উত্তর ব্যুরো।।
মতলবে শ্বশুরবাড়ি থেকে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে শ্বশুরবাড়ি থেকে নিপা আক্তার (২০) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী বাজার এলাকার ‘কবিরাজ বাড়ি’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিপা মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হানিফ বেপারীর মেয়ে। চার বছরের প্রেমের সম্পর্কের পর ছয় মাস আগে একই উপজেলার সিফাতের সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হচ্ছিলেন নিপা। ঘটনার দিনও তাকে মারধর করা হয়েছিল বলে দাবি করেন তারা। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা সেখানে গেলে সিফাত ও তার পরিবারের কাউকে পাননি। ঘটনার পর থেকেই সবাই পলাতক রয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে নিপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়