প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৮:৫০
মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন কোড়ালিয়া চর এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
|আরো খবর
তিনি আরও জানান, উদ্ধারকৃত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








