শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২৩:১২

মতলবে এনসিপির সমন্বয় সভা

মতলব ব্যুরো।।
মতলবে এনসিপির সমন্বয় সভা

মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম।

মতলব দক্ষিণ উপজেলা এনসিপির আহ্বায়ক ডি এম আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেওয়ান শরিফ, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান এবং জেলা যুবশক্তির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ ও যুগ্ম আহ্বায়ক সাকিল মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমন্বয় সভায় জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, মতলব দক্ষিণ উপজেলা এনসিপির সদস্যবৃন্দ এবং এলাকার স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়