প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২২:২০
ইসলামী আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন, বিভিন্ন পেশাজীবীদের সদস্যপদ গ্রহণ

নভেম্বর মাসকে দেশব্যাপী ‘দাওয়াতি মাস’ হিসেবে ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতি মাসের শুভ উদ্বোধন করেছে দলটির জেলা শাখা।
|আরো খবর
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য শেখ মো. জয়নাল আবদিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি কে এম ইয়াসিন রাশেদসানী, সেক্রেটারি মাওলানা নূর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি এম ফয়সালসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটিতে যোগদান করেন এবং প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, দাওয়াতি মাস উপলক্ষে নভেম্বরজুড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি, আদর্শ ও জনকল্যাণমুখী কর্মসূচি সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে জেলাজুড়ে বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কর্মসূচি পালন করা হবে।







