প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৩:৩২
দুর্যোগ ক্ষতিগ্রস্তদেরকে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি'র সরকারি ত্রাণ বিতরণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরকে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। শনিবার (২০ জুন ২০২৬) সকালে চাঁদপুর পৌর পাঠাগারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ তুলে দেওয়া হয়। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৯০টি পরিবারের হাতে ৩০ কেজি কর ত্রাণ সামগ্রী (চাল) তুলে দেন। ত্রাণ বিতরণকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি সকলকে দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দীন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ সহ অন্য নেতৃবৃন্দ।








