বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:০২

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে সাজ সাজ রব

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে সাজ সাজ রব
ক্যাপশন :প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে পুরো জেলা নতুন সাজে সেজেছে। আগামী ১৬ মে ২০২৬ (শনিবার) তাঁর এই সফর উপলক্ষে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তোরণ, ব্যানার, পোস্টার এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।

কর্মসূচি : এই সফরে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং বিশেষ করে খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন।

দলীয় প্রস্তুতি ও নিরাপত্তা : প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শাহরাস্তি-হাজীগঞ্জ থেকে চাঁদপুর সদর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিলব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তার জন্যে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে এবং ভেন্যু পরিদর্শন করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) সকালে শাহরাস্তি উপজেলার ওয়ারুকে প্রধানমন্ত্রী কর্তৃক খাল খনন উদ্বোধন স্থান পরিদর্শন করেছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকনসহ অন্যরা।

ব্যানার অপসারণ : জেলাজুড়ে শোডাউন এবং অপ্রয়োজনীয় ব্যক্তিগত পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশনাও দেয়া হয়েছে, যাতে পরিবেশ সুশৃঙ্খল থাকে।

বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর এই প্রথম সফরকে ঘিরে চাঁদপুরের স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়