মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২১:১১

চাঁদপুর সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ।।
চাঁদপুর সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল

চাঁদপুর সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) কলেজ মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি রিয়াজুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ডিএম ফয়সাল।

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আহমেদ ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি নাঈম খান, ছাত্র জমিয়ত চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আশরাফ শাহীন, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুদ্দীন হিশাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা আহ্বায়ক রাকিব ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের কলেজ সভাপতি আজমীর হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নিরাপদ সড়ক আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি সাকিবুল ইসলাম, সম্পাদক আরাফ খান, চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চ সভাপতি সিয়ামসহ চাঁদপুর কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এতে অংশগ্রহণ করেন চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা।

বক্তব্যপর্ব শেষে প্রধান বক্তা ডিএম ফয়সাল চাঁদপুর সরকারি কলেজের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে ২০২৬ সেশনের জন্যে নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল-আমিন সাঈফী, সহ-সভাপতি হিসেবে রসায়ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী মহিউদ্দিন ও গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থী মাজহারুল ইসলামের নাম ঘোষণা করেন। কমিটি গঠন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মহিউদ্দিন মিয়াজী মাসুম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়