শনিবার, ০৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২২:০৪

রামপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অ্যাড. শাহজাহান মিয়া

রমজান মাসের শিক্ষাকে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব

অনলাইন ডেস্ক
রমজান মাসের শিক্ষাকে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব

পবিত্র মাহে রমাদান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) ইউনিয়নের আলগী সকদী পাঁচগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবাইর হোসাইন খান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মিজানুর রহমান, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল হাই লাভলু, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হোসাঈন শহীদ প্রমুখ।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. সিয়াম খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মো. জোবায়ের ইবনে হোসাঈন, মো. মনির হোসেন, নূর মোহাম্মদ, মো. বোরহান খান, মো. শাহজান, মো. লিয়াকত খান প্রমুখ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়