প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২১:২৬
চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ড জামায়াতের ষান্মাসিক রিপোর্ট পর্যালোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার অন্তর্গত ১৪ নং ওয়ার্ডের গত ছয় মাসের সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ষান্মাসিক রিপোর্ট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ৬টায় বাবুরহাটের শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত—এই ছয় মাসের সাংগঠনিক প্রতিবেদন, কার্যক্রমের পর্যালোচনা এবং আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়।
ওয়ার্ড সভাপতি ও চাঁদপুর শহর সমাজকল্যাণ সম্পাদক মো. আলমগীর বন্দুকশীর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা আব্দুল মাজেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান। তিনি
তাঁর বক্তব্যে বলেন, "সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। ২০২৬ সালের অবশিষ্ট সময়ের পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়নে ওয়ার্ডের সকল স্তরের নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।" তিনি এ লক্ষ্যে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর অফিস সম্পাদক মো. ওমর ফারুক, মাহফুজুর রহমান খান, মাওলানা ওয়াহিদুল ইসলাম এবং মাওলানা নাসির উদ্দিন।
সভায় ১৪ নং ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে তাদের স্ব স্ব দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন।







