প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫২
৮নং ওয়ার্ডের নিশিবিল্ডিং এলাকায় ধানের শীষের উঠোন বৈঠক
শেখ ফরিদ আহমেদ মানিক এমপি হলে চাঁদপুরকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবেন
----আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই উন্নয়নশীল নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার প্রয়োজন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সেই সুযোগ সৃষ্টি হয়েছে। ঐদিন আপনারা দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দেবেন।
|আরো খবর
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের নিশি বিল্ডিং এলাকায় নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব মো. মোশারফ হোসাইন আরো বলেন, চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক শুধু জেলা বিএনপির অভিভাবকই নন, তিনি গোটা চাঁদপুরবাসীর অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চাঁদপুরকে শিল্পবান্ধব এবং উন্নয়নশীল একটি জেলা হিসেবে গড়ে তুলতে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আপনারা তাঁকে নির্বাচিত করবেন। শেখ ফরিদ আহমেদ মানিক আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে তিনি চাঁদপুরকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবেন। তাঁর সেই স্বপ্ন পূরণে আমার সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনারা এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন।
৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সভাপতি খোকন মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশারফ, সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা সেতু, ৮নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক দীন মোহাম্মদ জিল্লু ও ৮নং ওয়ার্ড যুবদলের সমন্বয়ক বদিজ্জামান মুন্না।
এ সময় জেলা এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।








