বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৩

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

নিজস্ব প্রতিনিধি
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক মোঃ আফজাল হোসেন জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য (অ্যাসোসিয়েট মেম্বার) হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। দেশের সাংবাদিক সমাজের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদ অর্জন তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।

মো. আফজাল হোসেন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা এবং সম্পাদনা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করে আসছেন। সংবাদমাধ্যমে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সদস্যপদ লাভ করেন।

এছাড়া তিনি বিজিএম থেকে সনদপ্রাপ্ত। পেশাগত জীবনে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদ লাভের খবরে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা ও অভিজ্ঞতার স্বীকৃতি। একই সঙ্গে এটি ভবিষ্যতে সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে তাঁকে অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়