বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৫৬

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

বিশেষ প্রতিনিধি।।
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা এবং বিকেলে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সঞ্চালনায় কল্যাণ সভা এবং বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা দুটিতে চাঁদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা বিশেষ শাখার ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক, পুলিশ লাইন্সের আরআই এবং রিজার্ভ অফিসের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়