বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৩৮

কচুয়া প্রেসক্লাবের গুণীজন সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি।।
কচুয়া প্রেসক্লাবের গুণীজন সংবর্ধনা

কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে শিক্ষকতা ও চিকিৎসাসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও কচুয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ কচি।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, সংবর্ধিত অতিথি সাজেদুল হাসান কামাল, জীবন কানাই সরকার, সফিকুল ইসলাম স্বপন পাঠান, শরিফুল ইসলাম মিঠু, গুণী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন ও হাছিনা পারভীন।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক দেওয়ান সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমান উল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন, নির্বাহী সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার ও খোরশেদ আলম, সাংবাদিক জাবেদ হোসেন, মানিক সরকার প্রমুখ।

আলোচনাশেষে প্রধান অতিথি নূর মোহাম্মদ কচিসহ অতিথিবৃন্দ সংবর্ধিত গুণী শিক্ষক ও চিকিৎসকদের এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়