মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫

ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি অনন্য উদযাপন

অনলাইন ডেস্ক
ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি অনন্য উদযাপন

একটি বিশ্ববিদ্যালয়ের মূল সার্থকতা কেবল ডিগ্রি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অর্জিত জ্ঞানকে কীভাবে শিক্ষার্থীরা বাস্তব কর্মজীবনে প্রয়োগ করছে এবং দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখছে—তার ওপরই নির্ভর করে প্রতিষ্ঠানের প্রকৃত উৎকর্ষ। এই সত্যকে লালন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ধারাবাহিকভাবে যে মানসম্মত শিক্ষা ও শক্তিশালী ক্যারিয়ার সহায়ক পরিবেশ তৈরি করে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) উদ্যোগে আয়োজিত ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ তার এক উজ্জ্বল প্রমাণ।

বিশ্ববিদ্যালয়জীবন শেষ করে কর্মক্ষেত্রে সফলভাবে পদার্পণ করা নবীন গ্র্যাজুয়েটদের সংবর্ধিত করা এবং তাদের এই সাফল্যের নেপথ্যে থাকা শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ‘সেরা নিয়োগকর্তা’ হিসেবে স্বীকৃতি জানানো অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী একটি পদক্ষেপ। এর মাধ্যমে একদিকে যেমন নবীন চাকরিজীবীদের কাজের প্রতি উদ্দীপনা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মেলবন্ধন আরও সুদৃঢ হবে। অ্যাকাডেমিক শিক্ষার সাথে কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার এই যোগসূত্র বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিক্ষার্থীদের জন্য এক অমূল্য সম্পদ।

এই আয়োজনের সবচেয়ে দৃষ্টিনন্দন ও প্রশংসনীয় দিক ছিলো পরিবেশবান্ধব ভাবনার প্রতিফলন। প্রথাগত ও ক্ষণস্থায়ী ফুলের তোড়ার পরিবর্তে কৃতী গ্র্যাজুয়েটদের হাতে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক ইনডোর প্ল্যান্ট বা গাছ তুলে দেওয়া এবং তাতে “আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনায়” বার্তা যুক্ত করা কেবল একটি নতুন ধারার সূচনা নয়, বরং এটি পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনযাত্রার এক চমৎকার বার্তা। এক দিকে শিক্ষার্থীর পেশাগত জীবনের বৃদ্ধি, অন্যদিকে প্রকৃতির প্রতি তার দায়বদ্ধতা—এই দুইকে চমৎকারভাবে একসূত্রে গাঁথা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্পখাতের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গার্ড অব অনার, বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে যেভাবে গ্র্যাজুয়েটদের সম্মান জানানো হয়েছে, তা তরুণদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

শিক্ষার্থীদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সুযোগ না দিয়ে, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং পরবর্তীতে সেই সাফল্যকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে উদযাপন করার ড্যাফোডিল ইউনিভার্সিটির এই সংস্কৃতি দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয়। কৃতী গ্র্যাজুয়েটদের উত্তরোত্তর সাফল্য কামনা করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী ও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়