প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০
চাঁদপুর জেলা স্কাউটসের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বাংলাদেশ স্কাউটসের ‘ম্যাসেঞ্জার অব পিস’ বিভাগের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা স্কাউটস আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
|আরো খবর
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে কদমতলাস্থ জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে র্যালির পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা স্কাউটসের কমিশনার মো. শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক মোহাম্মদ হোসেন। সভা পরিচালনা করেন খোরশেদ আলম (এএলটি)।
আলোচনা সভাশেষে সভাপতি আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ঘোষণা করেন। শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সুসজ্জিত বাদক দলের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেয় কালেক্টরেট স্কুল, গনি মডেল হাই স্কুল, ডিএন উচ্চ বিদ্যালয়, চাঁদপুর ওপেন স্কাউট গ্রুপ, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ এবং হিলশা সিটি মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা।
অন্যান্যের মধ্যে র্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্কাউটসের কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী, সহকারী জেলা কমিশনার নেয়ামত হোসেন (এএলটি), খোরশেদ আলম (এএলটি), জেলা সম্পাদক মোহাম্মদ হোসেন, এএসএল বেলায়েত হোসেন, কালেক্টরেট স্কুলের ইউনিট লিডার উম্মে সালমা এবং শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সাইফুল ইসলামসহ স্কাউটসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— *"Invest in peace For Everyone, Everywhere, Every Day"* (সবাই, সর্বত্র, প্রতিদিনের জন্য শান্তিতে বিনিয়োগ করুন)।








