বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮

জসীম মেহেদীর রচনা ও নির্দেশনায়

চাঁদপুরে এই প্রথম ‘পুনর্জন্ম’ নাটকে গোবিন্দ মন্ডলের একক অভিনয়ে মুগ্ধ দর্শক

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
চাঁদপুরে এই প্রথম ‘পুনর্জন্ম’ নাটকে গোবিন্দ মন্ডলের একক অভিনয়ে মুগ্ধ দর্শক

চাঁদপুরে প্রথমবারের মতো মঞ্চস্থ হলো একক অভিনীত নাটক ‘পুনর্জন্ম’। নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ফোরাম, চাঁদপুরের আয়োজনে ১০ দিনব্যাপী নাট্যোৎসবের অংশ হিসেবে গত ৩১ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুপম নাট্য গোষ্ঠীর পরিবেশনায় জসীম মেহেদীর রচনা ও নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেন একজন দক্ষ নাট্যাভিনেতা গোবিন্দ মন্ডল।

‘পুনর্জন্ম’ মূলত একজন মানুষের মাদকের প্রতি ধীরে ধীরে আসক্ত হয়ে পড়া এবং সেই অন্ধকার জীবন থেকে শেষ পর্যন্ত ফিরে আসার গল্প। জীবনের এক পর্যায়ে কৌতূহল, প্ররোচনা কিংবা সাময়িক আনন্দের আকাঙ্ক্ষা থেকে মাদকের সংস্পর্শে আসে নাটকের কেন্দ্রীয় চরিত্র। শুরুতে বিষয়টি তার কাছে খুব স্বাভাবিক ও নিয়ন্ত্রণের মধ্যে মনে হলেও ধীরে ধীরে মাদকই তার জীবনের নিয়ন্ত্রক হয়ে ওঠে।

পুরো নাটকে একাই বিভিন্ন মুহূর্ত ও চরিত্রের আবহ তৈরি করে অভিনয় করেন গোবিন্দ মন্ডল। সংলাপ, অভিব্যক্তি, শরীরী ভাষা ও মঞ্চ ব্যবহারের মাধ্যমে তিনি একজন মানুষের মাদকাসক্ত হয়ে পড়া থেকে পরিত্রাণ পাওয়ার পুরো যাত্রাকে দর্শকের সামনে জীবন্ত করে তোলেন। বিশেষ করে আসক্তির টানাপোড়েন, নিজের ভেতরের দ্বন্দ্ব এবং মাদক ছাড়ার কঠিন সংগ্রামের দৃশ্যগুলো দর্শকদের মধ্যে গভীর আবেগ তৈরি করে।

নাটকটির প্রযোজনা অধিকর্তার দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন খান বাবুল। আবহ সংগীত ও আলোক নিয়ন্ত্রণে ছিলেন কার্তিক সরকার। পোশাক পরিকল্পনায় রাজীব দাস, আলোকসজ্জায় প্রণয় মন্ডল, কোরিওগ্রাফিতে দেবশ্রী সাহা (খুশী) ও লিপি আক্তার এবং সেট ডিজাইনে রাজু দত্ত, প্রভাস মন্ডল, রশিদ চৌধুরী, শ্রাবণী দেবনাথ ও ঋত্বিক দাস দায়িত্ব পালন করেন।

একজন মানুষের মাদকাসক্ত হয়ে পড়া থেকে মাদকমুক্ত জীবনে ফিরে আসার গল্পকে একক অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করাই ‘পুনর্জন্ম’-এর মূল শক্তি। গোবিন্দ মন্ডলের অভিনয়ে সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার গল্পটি দর্শকদের কাছে হয়ে ওঠে আবেগঘন ও অনুপ্রেরণামূলক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়