শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১১:৫৬

এইদিনে

অনলাইন ডেস্ক

২০০৭ সালের এইদিনে চাঁদপুর সেনা ক্যাম্প থেকে যৌথ বাহিনীর একটি দল কচুয়ার শঙ্করপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড গুলিসহ স্থানীয় সন্ত্রাসী হামিদুর রহমান (২৭)কে গ্রেফতার করে।

২০১৪ সালের এইদিনে মতলব উত্তরের নবীপুরে সড়ক দুর্ঘটনায় সালমান (১৮) নামে এক যুবক নিহত হয়।

২০১৭ সালের এইদিনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর নামক স্থানে বোগদাদ এক্সপ্রেস বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুকবুল হোসেন (৩২) ও মহরম বেপারী (২০) নিহত হন।

২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের এনায়েতপুর এলাকায় কাভার্ডভ্যান চাপায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিঃ-এর সহকারী ম্যানেজার মোঃ নজরুল ইসলাম (৬০) নিহত হয়।

২০২১ সালের এইদিনে মতলব দক্ষিণের মাস্টার বাজার এলাকায় কামরুল বকাউল (১৭) নামে এক কিশোর বজ্রপাতে মারা যান।

২০২২ সালের এইদিনে কচুয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ২০জন আহত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়