প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২৩:০১
চাঁদপুর জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী

ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন চাঁদপুর জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মো. সেলিম সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারীকে (সদরের পূর্ব রামপুর বন্দে আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ) সভাপতি ও মাওলানা সাব্বির আহম্মেদকে (আল আমিন জামে মসজিদ) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া সদস্য পদে মনোনীত করা হয়েছে মাওলানা মোবারক হোসাইন (শাহতলী জামে মসজিদ), মাওলানা খবির আহম্মেদ (পুরাণ বাজার জামে মসজিদ) ও মাওলানা ইমরান খন্দকার (ফিশারী গেইট জামে মসজিদ)কে। এখন থেকে উক্ত কমিটির নেতৃবৃন্দ ইসলামিক ফাউন্ডেশনের
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা চাঁদপুর জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উন্নয়নে কাজ করবেন। কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।





