প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২১:৩৫
ইফার বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলেন ৯ জন

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে ইয়েস কার্ড পেলেন ৯ জন। জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দিনব্যাপী ইফার জেলা কার্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৮ উপজেলা থেকে ৩টি গ্রুপে ৭২ জন অংশ নেন।
ইফার উপ-পরিচালক মো. সেলিম সরকারের সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মাও. জুলফিকার হাসান মুরাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন : গ্রুপ 'গ'--১. মো. আল আমিন, নূরুল কুরআন মাদরাসা, ওয়্যারলেস, চাঁদপুর সদর; ২. মো. সাইদুর রহমান, মারকাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা, চাঁদপুর সদর; ৩. সাব্বির হোসেন, মাদরাসা আশ-শাতুলিয়া দহিলিয়া পালখাল, কচুয়া। গ্রুপ 'খ'--১. আবু সাইদ, চাঁদপুর নূরুল কুরআন মাদরাসা, নতুন বাজার, চাঁদপুর সদর; ২. আবু সাইদ, কড়ইয়া তাহফিজুল কুরআন মাদরাসা, কচুয়া; ৩. মু. আব্দুল্লাহ, জামেয়া আহমাদিয়া কওমী মাদরাসা, হাজীগঞ্জ। গ্রুপ : 'ক'--১. ফাহাদ হোসেন, দারুস সালাম হাফিজিয়া মাদরাসা, চাঁদপুর সদর; ২. ইশতিয়াক হাবিব, তফিয়া ছালেহিয়া হাফিজিয়া মাদরাসা, কচুয়া; ৩. মো. তানভীর, নূরুল কুরআন মাদরাসা, চাঁদপুর, চাঁদপুর সদর।




