প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৭
জেলা কাজী সমিতির সহ-সভাপতি মাও. ইমরান হোসেনের ইন্তেকাল

চাঁদপুর জেলা কাজী সমিতির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার ৪-৬নং ওয়ার্ডের কাজী মাও. এমরান হোসাইন আর বেঁচে নেই। তিনি কিডনিজনিত রোগে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত দেড়টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
|আরো খবর
মরহুমের নামাজে জানাজা শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বাদ জোহর ফরিদগঞ্জ বাজার জামে মসজিদে ও বাদ আসর তার নিজ বাড়ি ১১নং চরদুখিয়া ইউনিয়নের একলাশপুর গ্রামের বেপারী বাড়ির হামিদ হুজুরের বাড়িতে
অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।
জেলা কাজী সমিতির শোক
চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা ফজলুল কবীর পাটওয়ারী ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাজী আব্দুল্লাহ আল মামুন সুফিয়ান শোক বার্তায় জানান, মাওলানা এমরান হোসেন একজন সংগঠক ছিলেন। তিনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে সমন্বয় করে কাজ করেছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।





