শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:২৯

এইদিনে

অনলাইন ডেস্ক

২০০৬ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ উত্তর অঞ্চল সংবাদদাতা মোঃ সেলিম মিয়া ঘাতক ট্রাক্টরের চাপায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

২০০৮ সালের এইদিনে ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী সিরাজুল ইসলামকে চাঁদপুরের নিজ বাড়ি বাবুরহাট এলাকায় দাফন করা হয়।

২০১১ সালের এইদিনে মতলব আইসিডিডিআরবি হাসপাতালের স্টাফ স্বরূপা খাতুনের বাসার কাজের মেয়ে আয়েশা খাতুন (১১)-এর রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ স্বরূপা খাতুনের বোনের মেয়ে স্বপ্না (১৮) কে আটক করে। একইদিনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সামছি বেগম (৬৭) মারা যান।

২০১৩ সালের এইদিনে চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই, আহত ৩০ এবং কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়।

২০১৫ সালের এইদিনে চাঁদপুর সদরের পশ্চিম মৈশাদী গ্রামের মিজি বাড়িতে মায়ের সাথে অভিমান করে আকিব (১৫) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করে।

২০১৯ সালের এই দিনে চাঁদপুর সদরের পল্লী বিদ্যুৎ জাফর বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আরমান (২০) নামে এক কাঠমিস্ত্রী মারা যান ও ৩ জন আহত হন।

২০২২ সালের এই দিনে হাজীগঞ্জের বাকিলায় সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন।

২০২৫ সালের এইদিনে চাঁদপুর শহরে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ খাদিজা আক্তার (২৮) নামে গৃহবধূ ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়