রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪

হাজীগঞ্জে স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের ইফতার মাহফিল

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের ইফতার মাহফিল

হাজীগঞ্জের মানবিক ও সামাজিক সংগঠন স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া আশেক আলী মার্কেটের সামনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন দোয়ালিয়া উত্তর পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. মাহবুব আলম।

দোয়া-পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. বিল্লাল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন। স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির হোসেন বুলবুলের সভাপ্রধানে ইফতার মাহফিলে অতিথি হিসেবে রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

মারুফ হাজীর সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবু সুফিয়ান সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সালাউদ্দিন মিজি, জসিম উদ্দিন সরকার প্রমুখ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়