বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯

দেখা গেছে রমজানের চাঁদ

রোজা শুরু হলো আজ

১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে ক্বদর

স্টাফ রিপোর্টার
রোজা শুরু হলো আজ

দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু হলো। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) এশার নামাজের পর তারাবির নামাজ পড়ার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করলো। এরপর রোজা রাখার উদ্দেশ্যে সুবহি সাদিকের আগেই সাহরি খাওয়া শেষ করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সংবাদ আসে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। ফলে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হলো। এছাড়া ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে ক্বদর পালিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়