রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০

দু বছরের জন্যে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটি গঠন

সভাপতি কাদের পলাশ সম্পাদক তালহা জুবায়ের

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দু বছরের জন্যে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটি গঠন

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৭ সেশনের অর্থাৎ দু বছরের জন্যে কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাদের পলাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ফোরামের নিজস্ব কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ সময় পূর্বের কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। এর আগে গত ১০ জানুয়ারি চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে কাদের পলাশ ও সাধারণ সম্পাদক পদে তালহা জুবায়ের নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মুনাওয়ার কানন (মাই টিভি), সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি) ও প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ)।কার্যনির্বাহী সদস্যরা হলেন : শরীফ চৌধুরী (আরটিভি), রহিম বাদশা (বাংলাভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), সোহেল রুশদী (বিজয় টিভি), ফারুক আহম্মদ (সময় টিভি) ও ইব্রাহীম রনি (যমুনা টিভি)।

এদিকে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ চাঁদপুরের জনদুর্ভোগ, উন্নয়ন চিত্র ও বিভিন্ন অসঙ্গতি মানুষের সামনে তুলে ধরতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়