শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩

৯নং কলারদোয়ানিয়ার ৫নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন

গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই

কাজী আজিজুল হাকিম ॥
গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই
নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, ধানের শীষকে বিজয়ী করার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কীভাবে কাজ করবো যদি ধানের শীষ সম্পর্কে না জানি। সব থেকে বঞ্চিত হচ্ছে মা-বোনেরা, যারা অনেক কিছুই জানতে পারে না। এজন্যেই আমাদের এই উঠান বৈঠকের আয়োজন। এছাড়া আগের দিনে আমাদের ছোটবেলায় রাজপথে নির্বাচনী প্রচারণাগুলো হতো মুড়ি ও মিঠাই দিয়ে। বেশ ভালো লাগতো তখন। কিন্তু বর্তমান সমাজে হিংস্রতা বেড়ে গেছে। কারণ কোনো দলের ভেতর এখন আর সহনশীলতা ও নমনীয়তা কাজ করে না। তাই হিংস্রতা ও মারামারি থেকে নিজেদেরকে মুক্ত করার জন্যে আমরা উঠান বৈঠকের আয়োজন করেছি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় ৯নং কলারদোয়ানিয়া ৫নং ওয়ার্ডের খলনি ফকির বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক জিয়াকে শক্তিশালী করতে আমাদের একসাথে সংঘবদ্ধ হয়ে গণজোয়ার সৃষ্টি করতে হবে। যাতে আমরা বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে পারি। তিনি বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। গণতন্ত্র কী সেটা আগে আমাদের ভালো মতো জানতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। এছাড়া আপনাদের এই এলাকাটি আধুনিক, উন্নত করতে বিশেষ করে আধুনিক শিক্ষার বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত পিরোজপুর গড়ে তুলতে ধানের শীষকে বিজয়ী করুন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৯নং কলারদোয়ানিয়ার ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, ৬নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা উপদেষ্টা অধ্যক্ষ শহীদ স্যার, ২নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা সচিব শানু মেম্বার, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল হক তালুকদার, সহ-সভাপতি আজম বাহাদুর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদারসহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়