মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:২৭

মতলব দক্ষিণে মাদ্রাসায় ফলাফল বিপর্যয়! অর্ধেকের কম পাস করেছে ১৩ প্রতিষ্ঠান

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে মাদ্রাসায় ফলাফল বিপর্যয়! অর্ধেকের কম পাস করেছে ১৩ প্রতিষ্ঠান

এবারের দাখিল পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার কোনো মাদ্রাসাই শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি। এ উপজেলা থেকে ৫৪৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২১৮জন কৃতকার্য হয়। পাসের হার ৩৯.৭০। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৪জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ১৭টি মাদ্রাসার মধ্যে কোনো প্রতিষ্ঠানই শতভাগ পাস করেনি। এছাড়া ১৩টি প্রতিষ্ঠানে অর্ধেকের চেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে।

মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৫৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৬জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২জন। পাসের হার ৪৪.০৬। নন্দিখোলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭জন পাস করেছে। পাসের হার ৩৮.৬৩। নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩০জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১১জন পাস করেছে। পাসের হার ৩৬.৬৬। খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে ৬৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩জন পাা করেছে। পাসের হার ২০.৩১। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ৪৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭জন পাস করেছে। পাসের হার ৩৮.৬৩। দক্ষিণ করবন্ধ আল আমিন দাখিল মাদ্রাসা থেকে ২১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৪৭.৬১। ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩৬জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০জন পাস করেছে। পাসের হার ২৭.৭৭। কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ৬৫জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯জন পাস করেছে। পাসের হার ২৯.২৩। ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৮জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭জন পাস করেছে। পাসের হার ৩৮.৮৮। দিঘলদী জাফরিয়া মাদ্রাসা থেকে ২৫জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৯জন পাস করেছে। পাসের হার ৩৬.০০। রসুলপুর আননিসা দাখিল মাদ্রাসা থেকে ১৯জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬জন পাস করেছে। পাসের হার ৩১.৫৭। নাগদা সূফি আহম্মেদ মহিলা দাখিল মাদ্রাসা থেকে ৮জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২জন পাস করেছে। পাসের হার ২৫.০০। উপাদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৯জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩জন করেছে। পাসের হার ৩৩.৩৩।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ বছর প্রাপ্ত ফলাফলে দাখিল পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার কোনো প্রতিষ্ঠান শতভাগ পাস করেনি। ১৩টি প্রতিষ্ঠানে অর্ধেকের চেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। ভবিষ্যতে ভালো ফলাফলের অঙ্গীকার করেছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়