শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৮:৩৩

শাহরাস্তিতে মীম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে মীম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শাহরাস্তিতে মীম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র মেহের কালিবাড়ীতে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, রিগান আক্তার মীম হত্যাকাণ্ডে জা সুমাইয়া আক্তার মিনা ছাড়াও আরো একাধিক ব্যক্তি জড়িত। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে জাকির হোসেন দাবি করেন, হত্যাকাণ্ডের পর দুজন মুখোশধারীকে পালিয়ে যেতে দেখা যায়। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রতিবেশী মো. ফরহাদ হোসেন জানান, হত্যাকাণ্ডের পর আমি দুজনকে পালিয়ে যেতে দেখেছি। আমি তাদের পেছনে দৌড় দিয়ে ধরতে গিয়েছিলাম। কিন্তু তারা পালিয়ে যায়। মীমের চাচাতো ভাই গোলাম কিবরিয়া তার বোনের হত্যাকারীর ফাঁসি দাবি করেন। তিনি এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে খুন হওয়া মীমের তিন মাস বয়সী শিশু সন্তান সিরাতের উপস্থিতি সকলের হৃদয় কেড়েছে। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে গিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়