প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২২:১৩
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে চাঁদপুরের সিনিয়র আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা।
|আরো খবর
সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর ১টায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে চাঁদপুরের আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হেদায়েত উল্লাহ, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল আমিন দেওয়ান এবং অ্যাডভোকেট মুনিরা চৌধুরী।








