বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৪:১০

রামগঞ্জে সাবেক এমপি সহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে সাবেক এমপি সহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের বাসিন্দা রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৫, তারিখ ২২/০৬/২০২৬। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান বাবুসহ মোট ২৯ জন রয়েছেন। বাকি আসামিরা অজ্ঞাতনামা।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এছাড়া গত ১৬ জুন তারা উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে তারা উপস্থিত ব্যক্তিদের মারধর করে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী মামলার সত্যতা স্বীকার করে বলেন ,

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে প্রায় শতাধিক লোকের নামে রবিউল হোসেন রাব্বী মামলাটি দায়ের করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়