মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২২:১৯

মহামায়ায় ইন্টারনেট সংযোগের মেইন লাইনের অপটিক্যাল ফাইবার চুরি

স্টাফ রিপোর্টার।।
মহামায়ায় ইন্টারনেট সংযোগের মেইন লাইনের অপটিক্যাল ফাইবার চুরি

'ন্যাশন কমিউনিকেশন আমার আইএসপি' বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত ন্যাশন ওয়াইড আইএসপি কোম্পানীর সদর উপজেলার মহামায়া ব্র্যাঞ্চ অফিসের অধীনস্থ ইন্টারনেট সংযোগের মেইন লাইনের অপটিক্যাল ফাইবার চুরি হয়েছে। এছাড়া গ্রাহক হয়রানি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে মতলবের উপাদী মাস্টার বাজার থেকে পরিচালিত এসএম ইন্টারনেটের বিরুদ্ধে জোরপূর্বক ব্যবসা দখলের অভিযোগ উঠেছে। এতে এ প্রতিষ্ঠানের গ্রাহক সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং কোম্পানীটির ভাবমূর্তিসহ আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ তারিখে রাতের যে কোনো সময় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল এলাকায় গ্রাহকদের থেকে ইন্টারনেট লাইন বন্ধ থাকার অভিযোগ আসে। সে প্রেক্ষিতে পরদিন সকালে তাদের লাইন টেকনিশিয়ান সে এলাকার মেইন লাইন চেক করতে গিয়ে দেখতে পান, তাদের মেইন লাইনের ১৫শ' মিটার ফাইবার কেবল হতে (ফাইবার কোড উষা মার্টিন-৫১১১) মাঝামাঝি অংশের আনুমানিক প্রায় ৪শ' মিটার (ফাইবার কোড উষা মার্টিন- ৫১১১) রেখে এ ফাইবারের আগে ও পরের ১১শ' মিটার ফাইবার কেবল কে বা কারা কেটে নিয়ে গেছে।

এছাড়া এই মেইন লাইনের মাঝের অবশিষ্ট প্রায় ৪শ' মিটার (ফাইবার কোন উষা মার্টিন- ৫১১১)-এর মাধ্যমে মতলবের মাস্টার বাজারের এসএম ইন্টারনেটের প্রোপ্রাইটর মো. নাজির হোসেন স্বপনের পরিচালিত সংযোগে

টাহরখিল গ্রামের খান বাড়ি, বৃত্তি বাড়ি, নাসির স্যারের বাড়ি ও কাইয়ুম স্যারের বাড়ির গ্রাহকদের বেশ ক'টি ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। যা এখনো চলমান আছে। এতে করে প্রতীয়মান হয় যে, নাজির হোসেন স্বপন তার লোকজন দিয়ে এ মেইন লাইনের ১১শ' মিটার ফাইবার কেটে নিয়ে গেছেন। যার মূল্য ২২ হাজার ৯শ' ৩৬ টাকা এবং বাকি ৪শ' মিটার ফাইবারে তার লাইন সংযোগ দিয়ে দেন।

এ নিয়ে ন্যাশন কমিউনিকেশন আমার আইএসপি-এর লিগ্যাল অ্যাডভাইজার মো. সাহাবুদ্দীন খান (লার্জ) নাজির হোসেন স্বপনকে বিবাদী করে চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১১১৫।

এছাড়াও কিছুদিন পূর্বে নাজির হোসেন স্বপন কোনো কারণ ছাড়াই গায়ে পড়ে আরেকজনের মারামারির ঘটনা ন্যাশন কমিউনিকেশন আমার আইএসপি ও বাংলাদেশের স্বনামধন্য আইআইজি কোম্পানীর উপর চাপিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য তৈরি করে বিটিআরসিতে অভিযোগ করেন। অথচ তদন্তে সেই অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। বর্তমানে আবার সে ইন্টারনেট ব্যবসায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। এর ফলে ন্যাশন কমিউনিকেশনসহ পার্শ্ববর্তী অন্যান্য ইন্টারনেট ব্যবসায়ীগণও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে ন্যাশন কমিউনিকেশন আমার আইএসপি-এর লিগ্যাল অ্যাডভাইজার মো. সাহাবুদ্দীন খান (লার্জ) স্থানীয় বিটিআরসি ও আইএসপিএবি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ অভিযোগের ব্যাপারে এসএম ক্যাবল নেটওয়ার্ক ক্যাবলের স্বত্বাধিকারী নাজির হোসেন স্বপনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টির ব্যাপারে অবগত নন বলে জানান। এছাড়া তিনি বা তার কোনো লোক এর সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন বলে দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়