প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৮:২৩
কচুয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ।। ধর্ষক গ্রেপ্তার

কচুয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী (১২)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার খিলা হাজী বাড়ির শাহ আলম তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া নাতনিকে ধর্ষণ করেছে মর্মে কচুয়া থানায় মামলা করা হয়।
|আরো খবর
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার ধর্ষক শাহ আলমকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্যে ভিকটিমকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চাকুরির সুবাদে মেয়েটির মা কুমিল্লায় বসবাস করতেন। মেয়েটি উপজেলার রহিমানগর এলাকার একটি মাদ্রাসার আবাসিক ছাত্রী হিসেবে অধ্যয়ন করতো।








