প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২১:৫৯
চাঁদপুর আদালত প্রাঙ্গণে মামলার আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর জেলার সকল থানার বিচারাধীন মামলার জব্দকৃত আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে চাঁদপুর কোর্ট প্রাঙ্গণে এসব আলামত প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।
|আরো খবর
এক প্রতিবেদনে তিনি জানান, জেলার সকল থানার বিচারাধীন মামলার জব্দকৃত আলামতসমূহ আইনানুযায়ী ও উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে পোড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে : ৭০টি মাদক মামলার ধ্বংসযোগ্য আলামত গাঁজা (২৭ কেজি ১১৫ গ্রাম, মূল্য ৮ লাখ ১৩ হাজার ৪৫০ টাকা), ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ২৫৭ পিস (যার মূল্য ৯ লাখ ৭৭ হাজার ১০০ টাকা) ও ১২৯টি মৎস্য মামলার ৪৩ হাজার ৭৩৪ বর্গমিটার অবৈধ বিভিন্ন জাল (যার মূল্য ১১ লাখ ১১ হাজার ৭২০ টাকা)। এগুলো কোর্ট প্রাঙ্গণের প্রকাশ্য স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান।








