বুধবার, ১১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:২২

আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা

চৌধুরী ইয়াসিন ইকরাম
আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা
ক্যাপশন: চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যকরী কমিটির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালের নেতৃত্বে কমিটির সদস্যরা। ছবি : ইয়াসিন ইকরাম।

চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় প্রথমে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বেলা সোয়া ১১টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালের নেতৃত্বে কমিটির সদস্যরা এ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লা সেলিম, জিপি অ্যাড. এ. জেড. এম. রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কোহিনুর রশিদ, সিনিয়র আইনজীবী অ্যাড. মুনিরা চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেনসহ জেলা জজশীপের বিচারক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকসহ নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী, অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাড. শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল-আমিন, অ্যাড. উম্মে হানী ও অ্যাড. মো. রফিকুল ইসলাম-৩।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়