রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১

মতলব উত্তরে ঘরে ঢুকে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা ও পুত্রবধূর হাত-পা বেঁধে মালামাল লুট

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে ঘরে ঢুকে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা ও পুত্রবধূর হাত-পা বেঁধে মালামাল লুট

মতলব উত্তরে উপজেলার নতুন হাপানিয়া গ্রামে প্রবাসীর পুরুষশূন্য বাড়িতে ঘরে ঢুকে শাশুড়ি পারুল বেগম (৭০)কে শ্বাসরোধ করে হত্যা ও পুত্রবধূ হালিমা আক্তারকে হাত-পা বেঁধে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। পুলিশ ধারণা করছে শুক্রবার রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার মধ্যে যে কোনো সময়ে এ ঘটনা ঘটেছে। নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। আহত অবস্থায় উদ্ধার হওয়া হালিমা আক্তার নুরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সাহেরা বেগম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে তিনি ওই বাড়িতে যান। বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়াকে খেলতে দেখে তাদের কাছে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করেন। তখন শিশুরা জানায়, দাদু আর মা মারা গেছে। বিষয়টি শুনে তিনি ঘরে ঢুকে দেখেন পারুল বেগম উপুড় হয়ে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

অপরদিকে পুত্রবধূ হালিমা আক্তার জানান, এশার নামাজের কিছুক্ষণ পর হঠাৎ মুখ বাঁধা অবস্থায় ৩–৪ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুটে নেয়। পরে পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন জানান, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে এলাকায় নিরাপত্তা ফিরে আসে।

খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব জানান, ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়