প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬
নিজ দলের আরো এক কর্মীকে পুলিশে দিলেন চাঁদপুর সদরের এমপি

নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের আরো এক কর্মীকে পুলিশে দিয়েছেন চাঁদপুর-৩ সদর আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এমপির শহরের বাড়ি মুনিরা ভবনে আল আমিন (৩৫) নামে এক যুবদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। সে ইব্রাহিমপুর ইউনিয়নের আলু বাজার এলাকার সুরুজ মিয়ার ছেলে।
স্থানীয় রাজনীতিতে প্রতিপক্ষ দল আওয়ামী লীগের হুমায়ুন কবির সুমনের গ্রুপের লোক হাফেজ নামে একজনের সাথে বিরোধে জড়ানোর অভিযোগে আল আমিনকে পুলিশে দেয়া হয় বলে জানা যায়। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








