বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০

নূপুর পরে পায়
অনলাইন ডেস্ক

টুপটুপাটুপ বৃষ্টি পড়ে

টিনের চালে হায়!

মনের সুখে গুনগুনিয়ে

ফুল কলিরা গায়।

বাগানজুরে ফোটে দেখো

কদম-কেয়া ফুল,

ফুলের মধু নিতে ভ্রমর

করে হুলুস্থুল।

মেঘকুমারী আড়াল থেকে

মিটিমিটি চায়,

নদীর জলে মাঝি জেলে

বৈঠা টেনে যায়।

ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে করে

বৃষ্টির সুধা খায়,

চারোদিকে রব উঠে যায়

নূপুর পরে পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়