প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮
প্রতিশ্রুত পরাজয়

সুবিশাল আকাশ সূর্যের রক্তিম আভা মেখে,
নিজেকে রক্তাক্ত করছে কেনো?
তার এতো ব্যর্থতা কিসে?
উত্তর পাবে কী? মনে হয় না!পাহাড় থেকে জল ফোঁটায় ফোঁটায় বেয়ে,
ঝরণা-নদী হয়ে অবিরাম ছুটে চলা কেনো?
সাগরে মিলবে বলেইতো! না কী?
তাকে জিজ্ঞেস করো তার কেনো এতো বহতা?
উত্তর পাবে কী? মনে হয় না!পাহাড় কেনো দিগন্তে আকাশের সাথে,
মিতালি পাতায়ে একে অপরকে আলিঙ্গন করতে চায়?
আকাশ কেনো দিগন্তে পাহাড়ে হেলান দিয়ে ঘুমোতে চায়?
কোনো উত্তর পাবে কী? মনে হয় না!কারণ তারা সকলেই পূর্বে প্রদত্ত তাদের প্রতিশ্রুতির কাছে পরাজিত।
দূর থেকে দেখে তোমার কাছে তাদের সূখী মনে হচ্ছে? তাই না?
তুমি বলবে তারা জয়ী!
কী জানি, হয়—তো,
হয়—তোবা।








