প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩
ফরিদগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলো দেশে সন্ত্রাসী তৎপরতা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করার প্রতিবাদে ফরিদগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা সদরস্থ থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পূর্ব বাজার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মশিউর রহমান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুর হোসেন রুবেল, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, শামীম গাজী, সদস্য কাউছার হোসেন প্রমুখ।
|আরো খবর
বক্তারা বলেন, ১৭ বছর দেশের অপশাসনের পর আওয়ামী লীগ ২৪'র আগস্টের পর শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেছে। এখন আবার ফিরে আসার নামে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। বিএনপির একজন ক্ষুদ্র কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশে তা কোনোদিন হবে না। আপনাদের যদি সাহস থাকে, তাহলে সামনে এসে মোকাবেলা করুন। আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি।








