শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৩

আমি অনাহারী

এম আর এম শোভন
আমি অনাহারী

চোখের জলে অশ্রুসিদ্ধ

মায়াবী চোখে আজও

অপলক দাঁড়িয়ে আছে

সেই অনাহারী...

থালা ভরা শূন্যতা আর

থমকে থাকা চোখ,

পচে যাওয়া স্বপ্ন নিয়ে

বেঁচে থাকার শোক।

ধনীর ঘরে বাসি খাবার

পড়ছে ডাস্টবিনে,

আমরা যে তা কুড়িয়ে খাই

হাজার অপমানে।

একমুঠো ভাতÑএটাই যেন

এই জগতের দাবি,

ক্ষুধার রাজ্যে আটকে গেছে

বেঁচে থাকার চাবি।

রাতের আঁধার নামলে

পরে বাড়ে শুধু জ্বালা,

নীরব হয়ে পড়ে থাকে

খালি চালের ডালা।

আমরা কারা?

কোন পৃথিবীর?

কেউ রাখে না খবর,

অনাহারেই কেটে গেল,

এ যে জ্যান্ত কবর।

তবুও মানুষ আশা বাঁধে

একটুখানি আশায়,

যদি আবার আলো ফোটে

ক্লান্ত ভালোবাসায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়