রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:২৪

খেলা না দেখেও ফুটবলের আনন্দ খুঁজে পান কৃষক রজ্জব আলী

কৃষিকণ্ঠ প্রতিবেদক
খেলা না দেখেও ফুটবলের আনন্দ খুঁজে পান কৃষক রজ্জব আলী

বিশ্বকাপ ফুটবল কিংবা আন্তর্জাতিক কোনো বড়ো টুর্নামেন্ট এলেই দেশের বিভিন্ন প্রান্তে খেলার উন্মাদনা ছড়িয়ে পড়ে। তবে সবার পক্ষে টেলিভিশন কিংবা মোবাইলের পর্দায় বসে খেলা দেখা সম্ভব হয় না। তেমনই একজন কৃষক মো. রজ্জব আলী, যিনি নিজে খেলা না দেখলেও মানুষের মুখে খেলার খবর শুনেই আনন্দ পান।

রজ্জব আলী বলেন, আমি একজন কৃষক। খেলা দেখা আমার অভ্যাস নয়। সময় নষ্ট করে খেলা দেখতে ভালো লাগে না। সময় পেলেই কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকি। মাঠে কাজ করেই আমার দিন কেটে যায়।

তিনি জানান, বর্তমান সময়ে মোবাইল ফোনের কারণে মানুষ রাতের পর রাত জেগে খেলা দেখে উল্লাস করে। কিন্তু তিনি সেই সময়টুকু বিশ্রাম কিংবা কাজের প্রস্তুতিতে ব্যয় করেন।

তার ভাষায়, এখন মোবাইলের যুগ। দেখি মানুষ রাতভর জেগে খেলা দেখে আর আনন্দ করে। আমি বাড়িতে বসে তাদের উল্লাসের শব্দ শুনি। কখনো পরের দিন বাজারে বা লোকালয়ে গিয়ে মানুষের কাছে খেলার খবর জানতে পারি। এতেই আমার ভালো লাগে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়