প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:২২
প্রলয়-সাধনা
ইমরান শাকির ইমরু

ইমরান শাকির ইমরু প্রলয়-সাধনা
অহংকারের খোলস ভেঙে আজ প্রবেশ করি অন্তঃস্থ অগ্নিতে।
জ্বলি
আর জ্বলে উঠতেই দেখি
আগুনটিও তুমি।আমি ছিলাম কেবল ধোঁয়া, তোমারই আকাশে ভেসে থাকা এক ক্ষণিক ছায়া।
মৃত্যু এলে বুঝি
দরজা খুলে যায় অন্তহীন মিলনে।
আমি হারাই,
আর তোমারই নাম হয়ে উঠি।








