শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:২০

সংযম শেষের পথে

এম আর এম শোভন
সংযম শেষের পথে

এম আর এম শোভন সংযম শেষের পথে

দীর্ঘ এক মাস শুধুই প্রার্থনার,

সাহরিতে জেগে ওঠা,

ক্ষুধার ভিতরেও ছিল এক অনন্ত সাধনাÑ

প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা।

দগ্ধ দুপুরে শুকিয়ে গেছে ঠোঁট,

তবু অন্তরে জেগেছে করুণা;

রোজার প্রতিটি মুহূর্ত

আত্মাকে করেছে স্বচ্ছতার মতো।

সংযমের দীর্ঘ দিনগুলো

শিখিয়েছে ধৈর্যের ব্যাকরণ,

চোখকে দিয়েছে মমতার দৃষ্টি,

হৃদয়কে করেছে বিনয়ের স্তম্ভ।

মাগরিবের আজানের সুরে

ভেঙেছে দিনের ক্লান্ত নীরবতা,

এক টুকরো খেজুরে মিশেছে

অশেষ কৃতজ্ঞতার স্বাদ

কিছুদিন পর উঠবে বিদায়ের চাঁদ

থেকে যাবে শুধুই রমজানের স্বাদ

সংযমের এক চিরন্তন শপথ।

কারণ রমজান শেষ হলেও

সংযমের পথ শেষ হয় না কখনো;

মানুষের ভেতর জেগে থাকা আলোই

হয়ে থাকে রমজানের প্রকৃত আনন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়