প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:১৭
আমাদের ঈদ

মাহমুদ হাসান সজীব আমাদের ঈদ
ছেলেবেলার ঈদ মানে চাঁদ রাত,
নতুন জামার গন্ধে ভরে যেতো ছোট্ট ঘাট।
ভোর হলেই দৌড়ে চলে যেতাম মাঠের ওই পথে,
আনন্দ লুকিয়ে থাকত প্রতিটা ক্ষণে ক্ষণে।
ঈদের নামাজ শেষে মনে হাসির ঢেউ বইত,
সেমাইয়ের মিষ্টি সেই গন্ধ ঘরজুড়ে রইত।
হাতে ছিলো ছোট্ট ঈদি, তবু মনটা অন্যরকম ধনী,
সুখগুলো ছিল যেন রঙিন একেকটা জোনাকি।
বন্ধুদের সঙ্গে হাসি, দৌড়ঝাঁপ ভরা দিন,
ছোট্ট সুখেই ভরে যেতো আমাদের সেই রঙিন ঈদ।
ঈদ আজও আসে, চাঁদ ও ওঠে আগের মতো,
শুধু সেই শৈশব নেই, হারিয়ে গেছে নীরব পথে।
স্মৃতির উঠোনে শুধু বাজে সেই চিরচেনা সুর,
সত্যি শৈশবের ঈদ ছিল জীবনের মধুর নূর।








