শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২

আশার আলো

আসাদুজ্জামান খান মুকুল
আশার আলো

আসাদুজ্জামান খান মুকুল আশার আলো

নব বিকেলের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে,

বয়সী চোখে সময় খেলতে থাকেÑ

মনের ভেতরে জন্ম নেয় প্রেরণা,

মৃদু হাওয়ায় ভেসে আসে না-বলা কথার সুর।

পায়ে পায়ে হেঁটে চলার কোনো শেষ নেই,

ভালোবাসায় ভরে ওঠে একটি জীবন।

চোখের সামনে ভেসে ওঠে নতুন দিনের স্বপ্ন,

প্রতিদিনের ছোট ছোট সুখে ছড়ায় পরিচিত গন্ধ।

মরুপ্রান্তরের একেবারে কিনারায় দাঁড়িয়ে

খুঁজে পাই নীরব সংলাপের ভাষাÑ

ঘাসের ফাঁকে ফাঁকে যেন দেবতা

মেলে ধরেন ভালোবাসার সাদামাটা রুমাল।

আলো আর আঁধার পাশাপাশি বসে,

লেখা হয় একটি কবিতা।

নশ্বর এই দেহের ভেতরেই

ধরে রাখি জীবন!

সাধারণ, তবু আশ্চর্যরকম সুখের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়