বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:১৯

কবি ম. নূরে আলম পাটওয়ারীর জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক
কবি ম. নূরে আলম পাটওয়ারীর জন্মদিন উদযাপন

কবি, সম্পাদক ও শিক্ষক ম. নূরে আলম পাটওয়ারীর চুয়াল্লিশতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যায় সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে লেখকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ভিন্ন ভিন্ন স্মারক উপহার ও কেক কেটে আনন্দঘন পরিবেশে কবি'র এ জন্ম উৎসব পালিত হয়।

এই আয়োজনে কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমি, চাঁদপুরের মহাপরিচালক কাদের পলাশ, সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মোখলেছুর রহমান ভূঁইয়া, সাদ আল-আমিন, সাধারণ সদস্য খোকন মজুমদার, রাজিব কুমার দাস, আরিফুল ইসলাম শান্ত, মুহাম্মদ হানিফ, কাজী সাইফ ও ইমরান শাকির ইমরু। এ সময় উপস্থিত ছিলেন তানজিদ কোতোয়াল, কবির বড় মেয়ে রুবাইয়াত আলম, ছোট মেয়ে মেহনুভা আলম ও একমাত্র ছেলে ইসবাত আলম।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আগত সকল কবি-লেখক ও সাহিত্যপ্রেমীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমি, চাঁদপুরের নির্বাহী সদস্য ও চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।--প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়