বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৬:০৮

প্রধানমন্ত্রীর আগমনে শাহরাস্তিতে গান গাইবেন কুদ্দুস বয়াতি

মো. মঈনুল ইসলাম কাজল
প্রধানমন্ত্রীর আগমনে শাহরাস্তিতে গান গাইবেন কুদ্দুস বয়াতি

আগামী ১৬ মে ২০২৬ (শনিবার) চাঁদপুরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী নানান কর্মসূচির প্রথমেই তিনি শাহরাস্তিতে খাল খননের উদ্বোধন করবেন। দুপুর সাড়ে বারোটায় তিনি শাহরাস্তিতে এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রীর সভাস্থল মাতিয়ে রাখতে সকাল থেকেই গান পরিবেশন করবেন দেশের অন্যতম বিখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করে আগত দর্শনার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার ঘাটতি না হয়। এছাড়াও গান গাইবেন কণ্ঠশিল্পী সৈয়দ অমি। প্রধানমন্ত্রী শাহরাস্তিতে খাল খননের পাশাপাশি জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। উয়ারুক এলাকা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিদিন কর্মব্যস্ত দিন পার করছেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক নিজে উপস্থিত থেকে আয়োজনের প্রস্তুতি তদারকি করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়