রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২৩:০২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে পাসের হার ৬৭.৮৯, জিপিএ-৫ পেয়েছেন একজন

বিশেষ প্রতিনিধি।।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন ২২২ জন শিক্ষার্থী। এ বছর কলেজটি থেকে মোট ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নেন, যার ভিত্তিতে পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮৯ শতাংশ। ফলাফলে একজন শিক্ষার্থী সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ অর্জন করেছেন।

প্রকাশিত ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে কলেজটির বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ ফয়সল আহমেদ ফরাজী বলেন, "ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ মানসম্মত শিক্ষা নিশ্চিতে সবসময় আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সার্বিক দিক বিবেচনা করে এ বছরের ফলে আমরা মোটামুটি সন্তুষ্ট। তবে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে।"

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে। পড়ার টেবিলে মোবাইল ফোনের পরিবর্তে বই রাখতে হবে। বইয়ের সঙ্গে সখ্য গড়ে তুলতে হবে এবং নিয়মিত বই পড়ার অভ্যাস করতে হবে। শিক্ষার্থীরা যদি পড়াশোনায় মনোযোগী হয় এবং সময়ের যথাযথ ব্যবহার করে, তাহলে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়